
কক্সবাজারে আন্তর্জাতিক সংস্থার এক নারী কর্মকর্তা যৌন হয়রানির শিকার হয়েছেন। আজ সোমবার সকালে শহরের সার্কিট হাউস রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত এক যুবককে আটক করেছে পুলিশ।
গ্রেপ্তার যুবকের নাম তারেকুর রহমান (২৫)। তিনি শহরের মোহাজেরপাড়ার মোহাম্মদ ফরিদের ছেলে।
কক্সবাজারের পুলিশ সুপার সাইফউদ্দিন শাহীন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভুক্তভোগী মার্কিন নাগরিক তাঁর এক সহকর্মীকে নিয়ে সকাল ১০টার দিকে শহরের সার্কিট হাউস রোডে হাঁটছিলেন। এ সময় তারেকুর রহমান ওরফে সোইল্যা তারেক তাঁর গতিরোধ করে জাপটে ধরেন। একই সঙ্গে তাঁর শরীরের বিভিন্ন অঙ্গ স্পর্শ করে শ্লীলতাহানির চেষ্টা করেন।
পরে ভুক্তভোগী থানায় বিষয়টি জানালে পুলিশ বিকেলে শহরের ঝাউতলা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এসপি আরও বলেন, ‘ভুক্তভোগী মার্কিন নারী কক্সবাজারে জাতিসংঘের একটি সংস্থায় কাজ করেন। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। গ্রেপ্তার তারেকের বিরুদ্ধে আগেও একটি ধর্ষণ মামলা ছিল বলে জানান এসপি।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৭ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১২ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে