
লক্ষ্মীপুরে মালবাহী ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ফয়সাল ফরাজী (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর-রামগতি সড়কের মিয়ার বেড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ফয়সাল ওই এলাকার আবদুল্লাহ মিয়ার ছেলে এবং সদর উপজেলার বাংগা খাঁ ইউনিয়ন শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, ফয়সাল ফরাজী বেসরকারি এনজিও ব্র্যাক কমলনগর উপজেলার ফজুমিয়ারহাট শাখায় অফিসার পদে কর্মরত ছিলেন। অফিস শেষ করে আজ বিকেলে লক্ষ্মীপুরে বাড়ির উদ্দেশে মোটরসাইকেলে বের হন। মোটরসাইকেলটি লক্ষ্মীপুর-রামগতি সড়কের মিয়ার বেড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান ফয়সাল।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ বলেন, ‘সাবেক শিবির নেতা ফয়সাল ফরাজী অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন। ইসলামের জন্য নিবেদিত একজন কর্মী ছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।’

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১৭ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে