
খাগড়াছড়ির মানিকছড়িতে বিক্ষোভ মিছিল করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। আজ রোববার সকালে মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি মহাবিদ্যালয়সংলগ্ন (ধর্মঘর) চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে এই কর্মসূচি পালন করে সংগঠনটি।
ইউপিডিএফ (প্রসিত খীসা) আয়োজিত এই কর্মসূচিতে পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীর শত শত সদস্য অংশগ্রহণ করেন। মিছিলটি উপজেলা পরিষদ এলাকা (কেপিএম) ঘুরে আবার ধর্মঘর বটমূলে সমাবেশে মিলিত হয়।
দলটির নেতা-কর্মীরা এ সময় ‘আমরা বাঙালি নই, চাপিয়ে দেওয়া বাঙালি জাতীয়তাবাদ মানি না’, ‘বিতর্কিত পঞ্চদশ সংশোধনী বাতিল করো’, ‘পাহাড়িদের প্রথাগত ভূমি আইনের স্বীকৃতি চাই’সহ বিভিন্ন স্লোগান সংবলিতি প্ল্যাকার্ড বহন করেন। পঞ্চদশ সংশোধনী পাসের এক যুগ উপলক্ষে নিজ নিজ জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতির দাবিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মানিকছড়ি উপজেলা ইউপিডিএফ ইউনিটের (প্রসিত খীসা) প্রধান সংগঠক ক্যহ্লাচিং মারমার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা সভাপতি শান্তি চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের জেলা সভাপতি এন্টি চাকমা, কেন্দ্রীয় সভাপতি নীতিশুভা চাকমা ও ইউপিডিএফের উপজেলা সংগঠক আপ্রুসি মারমা।
এ সময় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামসহ দেশে বসবাসরত সংখ্যালঘু ভিন্ন ভিন্ন জাতিসত্তার লোকজন কখনো বাঙালি হতে পারে না। তাদের নিজ নিজ জাতির ভাষা, সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য রয়েছে। কিন্তু ক্ষমতাসীন সরকার ২০১১ সালের ৩০ জুন ক্ষমতার জোর খাটিয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন পাস করে দেশের সব জাতিসত্তার ওপর বাঙালি জাতীয়তা চাপিয়ে দিয়েছে।
বক্তারা আরও বলেন, ‘আমরা দীর্ঘ এক যুগ ধরে এই বিতর্কিত পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবি জানিয়ে আসছি। কিন্তু সরকার এখনো তা বাতিল বা সংশোধন না করে উল্টো বাঙালি বানানোর নানা চক্রান্ত জারি রেখেছে। ফলে পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিসহ অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রামের বিকল্প নেই। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ইউপিডিএফ ঘোষিত সব কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান করছি।’

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে