ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় স্বাধীন মিয়া (২৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত স্বাধীন উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর গ্রামের ফজল মিয়ার পুত্র। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের মা জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আজমপুর নার্সারির সামনে আজমপুর গ্রামের স্বপন চৌধুরী নামে একজন স্বাধীনকে মারধর করে ছুরিকাঘাত করে। স্থানীয়রা স্বাধীনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফয়জুন্নেছা আমিন তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী লুৎফল আমিন চৌধুরী বলেন, ‘আমি মাছের প্রজেক্ট দেখতে যাচ্ছিলাম। আজমপুর রেলওয়ে কলোনি মসজিদের সামনে দুজনকে ধস্তাধস্তি করতে দেখে তাদের শান্ত করার চেষ্টা করি। কিছুক্ষণ পর আরও ৪-৫ জন যুবক এসে স্বাধীনকে মারধর শুরু করে। একপর্যায়ে স্বপন স্বাধীনকে লম্বা ছুরি দিয়ে পেটে আঘাত করে। বিষয়টি তাৎক্ষণিক আমি থানায় জানাই এবং লোকজন স্বাধীনকে হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয়রা জানিয়েছেন, স্বাধীন নিজে মাদকসেবী ও মাদকের ব্যবসা করত।
বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল হাসিম বলেন, ‘তাদের মধ্যে পূর্ব ঘটিত ঘটনার নিয়ে স্বাধীন ও স্বপ্নের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়, হাতাহাতির এক পর্যায় স্বপন স্বাধীনকে ছুরি দিয়ে পেটে আঘাত করে। স্থানীয় লোকজন আমাদের জানালে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে স্বাধীনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করে। তারা দুজনেই এলাকার চিহ্নিত ছিনতাইকরী ও মাদকসেবী। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনায় জড়িতদের আটক করতে অভিযান অব্যাহত।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে