
কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন আগামীকাল শনিবার। এই উপনির্বাচনের প্রস্তুতি শেষ পর্যায়ে। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোট গ্রহণের সরঞ্জাম।
আজ শুক্রবার বেলা ১১টার পর থেকে কুমিল্লা জিলা স্কুল থেকে ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনের সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। আগামীকাল সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। এটি চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট নেওয়া হবে ইভিএমে।
সিটির এই নির্বাচনে ২৭টি ওয়ার্ডে মোট কেন্দ্র সংখ্যা ১০৫, ভোটকক্ষ ৬৪০টি এবং মোট ইভিএমের সংখ্যা ৯৬০টি। এসব কেন্দ্রে ১০৫ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৬৪০ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ১ হাজার ২৮০ জন পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। উপনির্বাচনে মোট ভোটার ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন। নারী ভোটার ১ লাখ ২৪ হাজার ২৭৮ জন, পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ১৮২ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন।
আইনশৃঙ্খলা রক্ষায় নগরীতে ১২ প্লাটুন বিজিবি, পুলিশের ২৭টি মোবাইল টিম এবং ৯টি স্ট্রাইকিং ফোর্স ও দুটি করে রিজার্ভ ফোর্সসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২ হাজার ৭৭৪ জন সদস্য মাঠে রয়েছেন।
এই উপনির্বাচনে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের মেয়ে তাহসিন বাহার সূচনা লড়ছেন বাস প্রতীক নিয়ে। মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য নুর উর রহমান তানিম লড়ছেন হাতি প্রতীক নিয়ে। সাবেক মেয়র ও বিএনপি নেতা মনিরুল হক সাক্কু লড়ছেন টেবিল ঘড়ি প্রতীকে এবং আরেক বিএনপির নেতা নিজাম উদ্দিন কায়সার ঘোড়া প্রতীকে লড়ছেন।
কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সিটির ২৭টি ওয়ার্ডের ১০৫টি কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে