
ভারতের আগরতলা ইমিগ্রেশনের সার্ভারে জটিলতা দেখা দিয়েছে। এতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও আগরতলা ইমিগ্রেশনে আটকা পড়েছেন ভ্রমণরত কয়েক শতাধিক যাত্রী। আজ মঙ্গলবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে এই জটিলতা দেখা দেয়।
সার্ভার ডাউনের সত্যতা আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনের ইনচার্জ খায়রুল আলম। তিনি বলেন, ‘আজ সকাল সাড়ে ৮টার দিকে আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মাধ্যমে আমাদের তাঁদের সার্ভার ডাউনের বিষয় নিশ্চিত করেন। সার্ভার সচল না হওয়া পর্যন্ত আখাউড়া ইমিগ্রেশন থেকে কোনো যাত্রীকে পারাপারে অনুমতি না দিতে অনুরোধ করা হয়েছে।’
এদিকে চলতি বছরের শুরু থেকে আখাউড়া-আগরতলা চেকপোস্ট সীমান্তপথে ভারত ভ্রমণকারী পাসপোর্টধারীদের ইমিগ্রেশন কার্যক্রম ধীর গতিতে চলছে বলে স্বীকার করেছেন আখাউড়া ইমিগ্রেশন কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ বলছে, সার্ভার পরিবর্তন করে নতুন সার্ভার স্থাপন করা হলেই এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।
আখাউড়া ইমিগ্রেশনে ভ্রমণ পাসপোর্টধারী একাধিক যাত্রী বলেন, ‘যাত্রীসেবার মান বাড়লে সরকার পাবে বড় অঙ্কের একটি রাজস্ব।’ পুরোনো সার্ভার পরিবর্তন করে দ্রুত নতুন সার্ভারে যাত্রীদের সেবা দেওয়ার আহ্বান পাসপোর্টধারী যাত্রীদের।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১২ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে