
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বজ্রপাতের ঘটনায় রানোয়ারা বেগম (৪০) ও জাহাঙ্গীর আলম (৫৪) নামের দুজন আহত হয়েছেন। আজ সোমবার সকালে উপজেলার সাহেবাবাদ ও বেজুরা গ্রামে পৃথক দুটি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহত রানোয়ারা বেগম সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ গ্রামের লীল মিয়ার স্ত্রী এবং জাহাঙ্গীর আলম দুলালপুর ইউনিয়নের বেজুরা গ্রামের মৃত আনু মিয়া সর্দারের ছেলে।
আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আকাশে মেঘলা অবস্থা থাকলেও হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। এ সময় রানোয়ারা বেগম বাড়ির পাশে পুকুরে রান্নার জন্য চাল ধুচ্ছিলেন। হঠাৎ বজ্রপাতের শব্দে তিনি প্রচণ্ড ভয় পেয়ে হাতে-পায়ে অস্বস্তি অনুভব করেন এবং মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অন্যদিকে জাহাঙ্গীর আলম নিজ জমিতে ধানের বীজ ছিটানোর প্রস্তুতি নিচ্ছিলেন। বজ্রপাতের শব্দে তিনি হতভম্ব হয়ে কিছুক্ষণ চোখে দেখতে পাননি। পরে তিনি শারীরিকভাবে দুর্বল অনুভব করলে বাড়ি ফিরে যান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক উম্মে সালমা মৌ জানান, বজ্রপাতে আহত রানোয়ারা বেগমকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি বজ্রপাতের শব্দে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। তবে তিনি শারীরিকভাবে গুরুতর আহত নন এবং দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে বজ্রপাত নিয়ে আতঙ্ক বিরাজ করছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে