
চট্টগ্রামের মিরসরাইয়ে পাঁচ বছরের শিশু কাজী মশিউর রহমান ওয়াসিম হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রামের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল আউয়ালের আদালত সাড়ে ১৩ বছর আগের চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায় দেন।
দণ্ডিত ব্যক্তি কাজী নাহিদ হোসেন পল্লব (৪৩) চট্টগ্রামের মিরসরাই উপজেলার মঘাদিয়া কাজী বাড়ি এলাকার ফজলুল কবিরের ছেলে।
চট্টগ্রাম জেলা ও দায়রা আদালতের পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত কাজী নাহিদ হোসেন পল্লবকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তাঁর ভাই ইকবাল হোসেন বিপ্লবের (৪৫) বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁকে বেকসুর খালাস দিয়েছেন। এই মামলায় বাবা-মাও আসামি ছিলেন। বিচার চলাকালে তাঁরা মারা যাওয়ায় তাঁদের এ মামলা থেকে খালাস দেওয়া হয়েছে।
মামলার নথি থেকে জানা গেছে, ২০১০ সালে ২২ নভেম্বর চট্টগ্রামের মিরসরাইয়ে মঘাদিয়া কাজী বাড়িতে জমি নিয়ে বিরোধের জেরে ওয়াসিমকে শ্বাসরোধ হত্যা করা হয়। পরে আসামি সিগারেটের আগুনের ছ্যাঁকা দিয়ে তাঁর মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। পরদিন শিশুটির লাশ এলাকাটির একটি ধানখেতে বস্তাবন্দী অবস্থায় পাওয়া যায়।
এ ঘটনায় পরদিন ওয়াসিমের চাচা কাজী একরামুল হক বাদী হয়ে মিরসরাই থানায় প্রতিবেশী কাজী নাহিদ হোসেন পল্লবকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত ওয়াসিম ওই এলাকার প্রবাসী কাজী মোশাররফ হোসেন বাবলুর ছেলে। পুলিশ এ ঘটনায় জড়িত পল্লবকে গ্রেপ্তার করার পর তিনি আদালতে হত্যায় দায় স্বীকার করে জবানবন্দি দেন।
২০১৩ সালে মামলার তদন্ত কর্মকর্তা এই হত্যাকাণ্ডে পল্লব, তাঁর ভাই বিপ্লব ও তাঁদের বাবা-মাকে অভিযুক্ত করে চার্জশিট দেয়। মোট ২১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ রোববার আদালত চাঞ্চল্যকর এই মামলাটির রায় দেন।
অতিরিক্ত জেলা পিপি অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন বলেন, রায়ের সময় আসামিকে কারাগার থেকে চট্টগ্রাম আদালতে আনা হয়। রায় শেষে পরে সাজা পরোয়ানামূলে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩০ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে