
বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, এ দেশে আর কোনো রাষ্ট্রের তাঁবেদারি চলবে না। দেশ চলবে জনগণের কথায়। বাংলাদেশে স্বাধীনতার সময় পাকিস্তানি সেনারা যখন এ দেশ থেকে পালানোর সুযোগ খুঁজেছে, যখন দেশ বিজয়ের দ্বারপ্রান্তে, তখন ভারতের সেনাদের আগমন।
অলি আহমদ বলেন, দীর্ঘ ৫০ বছর ধরে ভারতের কথা ও আওয়ামী লীগের কথা শুনতে হচ্ছে। এবার দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন করেছে এ দেশের ছাত্র-জনতা। যেটা পৃথিবীর কোনো দেশে সম্ভব হয়নি বা হবে না।
আজ রোববার সকালে লক্ষ্মীপুর শহর জামায়াতের বন্যার্তদের ত্রাণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ১৭ বছর ধরে এ দেশের মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। এখন তারা ভোট দিতে অপেক্ষা করছে। তাই দেশের বিভিন্ন সেক্টর সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান এই নেতা।
অলি আহমেদ বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও তাঁর দোসর ও দালালেরা এখনো রয়েছে। তাদের চিহ্নিত করতে হবে। পাশাপাশি সেই সময়ের প্রত্যেক আমলা ও মন্ত্রী এবং এমপিরা দুর্নীতি করে সম্পদের যে পাহাড় বানিয়েছেন, তা দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তদন্ত করতে হবে।
পরে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন এলডিপির চেয়ারম্যান। এ সময় বক্তব্য দেন ঢাকা মহানগরী উত্তরের জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন ও সেক্রেটারি ড. রেজাউল করিম, জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভূইয়া, সেক্রেটারি ফারুক হোসাইন নুর নবী প্রমুখ। এরপর সদর উপজেলার মান্দারী বাজারে বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের পরিবারের সঙ্গে মতবিনিময় সভা করেন এলডিপি সভাপতি কর্নেল (অব.) অলি আহমদসহ জামায়াতের নেতৃবৃন্দ।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৬ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১০ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪৪ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে