
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নজুমিয়া হাট এলাকার শেখ মার্কেটের সামনে বাস উল্টে ওয়াসার পাইপের ওপরে পড়ে। এতে পাইপ ফেটে গিয়ে চট্টগ্রাম-কাপ্তাই আঞ্চলিক মহাসড়কসহ আশপাশের অলিগলি ও দোকানপাট পানিতে তলিয়ে যায়। ভোগান্তিতে পড়ে পথচারী ও স্থানীয় মানুষ। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
আজ শনিবার দুপুরে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর থেকে ওয়াসার একটি পাইপ নজুমিয়া হাট এলাকার শেখ মার্কেটের সামনে দিয়ে বন্দরনগরীর দিকে গেছে। গতকাল রাত সাড়ে ৩টার দিকে ওই সড়কের পাশে একটি বেপরোয়া গতির বাস উল্টে ওয়াসার পাইপের ওপর পড়ে। এতে পাইপটি ফেটে তীব্র গতিতে পানি বের হতে থাকে। এ সময় পানির উচ্চতা ১৫ ফুটেরও বেশি।
পানি বিদ্যুৎলাইনের ওপর পড়ার কারণে স্থানীয়রা সংযোগ বন্ধ করতে বিদ্যুৎ অফিসকে বিষয়টি অবহিত করে। খবর পেয়ে বিদ্যুৎ কর্তৃপক্ষ তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে। ফলে উপজেলার শিকারপুর ও বুড়িশ্বর ইউনিয়নে বিদ্যুতের সংযোগ বন্ধ হয়ে যায়। এতে গরমে ওই রাতে স্থানীয় মানুষকে কষ্ট পোহাতে হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় শিকারপুর ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান লোকমান হাকিম জানান, বাস উল্টে ওয়াসার পাইপের ওপর পড়ে সড়কের আশপাশে পানি জমে যাওয়ায় জনদুর্ভোগ সৃষ্টি হয়। আজ বেলা সাড়ে ১১টার দিকে ওয়াসার কর্মকর্তা ও কর্মচারীরা এসে মেরামত কাজ শুরু করলে পাইপলাইনটি দিয়ে পানি বের হওয়া বন্ধ হয়।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে