
নোয়াখালী হাতিয়ায় যুবলীগের এক নেতার বিরুদ্ধে এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে মেয়েটির বাবা আজ সোমবার সকালে থানায় মামলা করেছেন।
অভিযুক্ত রিপন চন্দ্র দাস উপজেলার চরঈশ্বর ইউনিয়নের চরলটিয়া গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি তিন সন্তানের জনক।
ভুক্তভোগীর বাবা জানান, তাঁর মেয়ে কলেজে যাওয়ার সময় রিপন প্রায়ই উত্ত্যক্ত করতেন। একপর্যায়ে তিনি প্রেমের প্রস্তাব দিলে ভুক্তভোগী বিষয়টি তাঁর বাবাকে জানায়। বাবা রিপনের পরিবারকে বিষয়টি জানালে তিনি ক্ষিপ্ত হয়ে বিভিন্ন হুমকি দেন। গত শনিবার সকালে মেয়েটি প্রাইভেট পড়তে যাওয়ার পথে রিপনসহ কয়েকজন রাস্তা থেকে তাঁকে জোর করে তুলে নিয়ে যান।
এ বিষয়ে জানতে যুবলীগ নেতা রিপনের মোবাইল ফোনে কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়।
হাতিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান বলেন, ‘মেয়েটির বাবা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি। রিপনের নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় কলেজছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১৯ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে