
কুমিল্লার চৌদ্দগ্রামে দলিল লেখক ও গ্রহীতার হাতে সাবরেজিস্ট্রার মেহেদি হাসান লাঞ্ছিত হওয়ার অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার জেলা রেজিস্ট্রার মো. মনিরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
সাবরেজিস্ট্রারের কার্যালয় সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রামে চলতি দায়িত্বপ্রাপ্ত সাবরেজিস্ট্রার মেহেদিকে ৪ ফেব্রুয়ারি লাঞ্ছিত করা হয়। এ ঘটনার জেরে ৫ ফেব্রুয়ারি থেকে মেহেদি চৌদ্দগ্রাম কার্যালয়ে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেন। এ কারণে গতকাল সোমবার পর্যন্ত সেখানে দলিল রেজিস্ট্রি কার্যক্রম বন্ধ ছিল। এতে ভোগান্তি পোহাতে হয় সেবাগ্রহীতাদের। এ নিয়ে আজকের পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
জেলা রেজিস্ট্রার মনিরুল জানান, সাবরেজিস্ট্রার মেহেদিকে লাঞ্ছিত করার ঘটনায় তিনি নাঙ্গলকোটের সাবরেজিস্ট্রার ইয়াছিন আরাফাতকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করেছেন। এ ছাড়া চৌদ্দগ্রামে দলিল রেজিস্ট্রি স্বাভাবিক রাখতে মনোহরগঞ্জ উপজেলার সাবরেজিস্ট্রার মো. তারেক আহাম্মেদকে সেখানে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আজ মঙ্গলবার চৌদ্দগ্রামে কার্যক্রম শুরু করেছেন।
যোগাযোগ করা হলে তদন্তকারী কর্মকর্তা ইয়াছিন বলেন, ‘সাবরেজিস্ট্রার মেহেদি হাসানকে লাঞ্ছিত করার ঘটনায় আমার নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামীকাল বুধবার ঘটনাস্থলে গিয়ে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে প্রতিবেদন দেব।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে