
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, ‘জনগণের নির্বাচনের মাধ্যমে যে প্রতিনিধি, তারাই রাষ্ট্র পরিচালনার হকদার এবং সেই ব্যবস্থাই করতে হবে। অনির্বাচিত সরকার কখনো নিরাপদ সরকার নয়। এ জন্য নানা অজুহাতে নির্বাচনকে বিলম্বিত করার প্রচেষ্টা একটি দেশবিরোধী এবং ৫ আগস্টের চেতনাবিরোধী তৎপরতা হিসেবে এ জাতি গ্রহণ করবে।’
আজ বুধবার সকালে কুমিল্লা টাউন হল মিলনায়তনে জুলাই বিপ্লবের শহীদ স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. আব্দুল্লাহ মো. তাহের এসব কথা বলেন।
জামায়াতের এই নেতা বলেন, নির্বাচন সুষ্ঠু করার জন্য গুণগত পরিবর্তন আনতে কতিপয় সংস্কারের প্রয়োজন। তবে এ জন্য ন্যায়সংগত যতটুকু সময় প্রয়োজন, এর মধ্যেই একটি সুষ্ঠু নির্বাচন দিতে হবে।
কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম।
মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমান ও সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জামায়াতের কুমিল্লা অঞ্চল টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, মু. আবদুস সাত্তার, কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আবদুল মতিন, মোশারফ হোসাইন, অধ্যক্ষ শফিকুল আলম হেলাল, মাসুক আলতাফ চৌধুরী, ডা. শফিকুর রহমান পাটোয়ারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগর আহ্বায়ক আবু রায়হানসহ শহীদ পরিবারের সদস্যরা।
চব্বিশের রক্তস্নাত গণ-অভ্যুত্থানে শহীদদের তথ্য সংবলিত ‘দ্বিতীয় স্বাধীনতার শহীদ যারা’ স্মারকের মোড়ক উন্মোচন করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ উপলক্ষে কুমিল্লা মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর টাউন হল মিলনায়তনে শহীদ পরিবার, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে