
নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানার পুলিশ মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। এ সময় তাঁদের কাছ থেকে চোরাই একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার এ দুই ব্যক্তিকে গ্রেপ্তার এবং আজ শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নের বড় মেহেদীপুর গ্রামের আবদুস সোবহানের ছেলে মুরাদ হোসেন (২৬) ও লক্ষ্মীপুর সদর উপজেলার বাঞ্চানগর গ্রামের সোলায়মানের ছেলে জুয়েল হোসেন (২৮)।
পুলিশ জানায়, ১ জানুয়ারি রাত আড়াইটার দিকে চৌমুহনী পৌরসভার নাজিরপুর এলাকার মহিন উদ্দিনের বাসার কলাপসিবল গেট ভেঙে একটি মোটরসাইকেল নিয়ে যায় চোরেরা। পরদিন এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় মামলা হয়। এর ভিত্তিতে চোরদের শনাক্ত ও মোটরসাইকেলটি উদ্ধারে কাজ শুরু করে পুলিশ। অভিযানকালে প্রথমে লক্ষ্মীপুর সদর এলাকা থেকে শুক্রবার সকালে জুয়েল হোসেনকে ও পরে তাঁর দেওয়ার তথ্যের ভিত্তিতে রাতে সুবর্ণচর উপজেলার চরজব্বার এলাকা থেকে মুরাদকে গ্রেপ্তার করা হয়। তারা জিজ্ঞাসাবাদে মোটরসাইকেলটি সুবর্ণচরের কাজীর দোকান এলাকায় রয়েছে স্বীকার করলে সেখান থেকে সেটি উদ্ধার করে পুলিশ।
বেগমগঞ্জ মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামিরা মোটরসাইকেল চোর চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৫ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৩ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৩৯ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে