
চট্টগ্রামের ফটিকছড়িতে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার নাজিরহাট পৌরসভাধীন সেবা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে ২৫ বছর বয়সী ওই নারী কোনো অস্ত্রোপচার ছাড়াই ছয় সন্তানের জন্ম দেন। নবজাতকগুলোর মধ্যে চার ছেলে ও দুই কন্যাসন্তান।
নবজাতকদের বাবা জাহাঙ্গীর আলম। তাঁর বাড়ি উপজেলার নাজিরহাট পৌরসভাধীন ৪ নম্বর ওয়ার্ডের দুলাবাপেরবাড়ী।
হাসপাতালে দায়িত্বরত আবাসিক গাইনি চিকিৎসক ফাতেমাতুজ জোহরা জানান, একসঙ্গে ছয় সন্তানের জন্ম দেওয়া মা সুস্থ আছেন। তবে দেড় ঘণ্টা পর সবগুলো শিশু মারা গেছে। তাদের প্রত্যেকের ওজন ছিল ৭০০ গ্রামের নিচে।
নবজাতকদের মা তাছলিমা আক্তার বলেন, ‘আমরা আসলে কল্পনাও করিনি। মহান আল্লাহর দেওয়া উপহার আমরা সানন্দে গ্রহণ করেছিলাম।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে