
কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিআরটি, হাইওয়ে পুলিশ, জেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়েছে। এ সময় অতিরিক্ত গতির কারণে আটটি মামলায় ২৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত সদর দক্ষিণ মডেল থানার সামনে এই অভিযান চালানো হয়।
অভিযানে কুমিল্লা বিআরটিএর সহকারী পরিচালক মো. ফারুক আলম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার রতন কুমার দত্ত, মোটরযান পরিদর্শক সাইফুল ইসলাম, হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আনিসুল হকসহ অন্যরা অংশ নেন।
কুমিল্লা বিআরটিএর সহকারী পরিচালক মো. ফারুক আলম বলেন, সড়ক দুর্ঘটনা রোধে অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে অভিযান চালানো হয়েছে। ঈদের ছুটি পর্যন্ত এই অভিযান চলবে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৫ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৩ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৩৯ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে