ফেনীর ফুলগাজীতে মোটরসাইকেল দুর্ঘটনায় পাপন মজুমদার (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার উপজেলার হাসানপুর রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক ফুলগাজী উপজেলার সহোদরপুর গ্রামের হারাধন মজুমদারের ছেলে। অপরদিকে আহত যুবকের নাম অনিক মজুমদার (২৫)। তারা ফুলগাজী উপজেলার একই এলাকার বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শনিবার বিকেলে পাপন মজুমদার মোটরসাইকেল চালিয়ে অনিক মজুমদারকে নিয়ে ফেনী শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ফয়েজ মেম্বারের বাড়ির দেওয়ালের সঙ্গে ধাক্কা খায়। তাৎক্ষণিক আশপাশের লোকজন এগিয়ে এসে পাপন ও অনিককে উদ্ধার করে ফেনী সদর জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পাপন মজুমদারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অনিক মজুমদারকে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, নিহত যুবকের মরদেহ ফেনী সদর জেনারেল হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১৮ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে