
দুর্ঘটনায় পর্যটকসহ স্থানীয় বাসিন্দাদের প্রাণহানি রোধে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেন করার দাবিতে মানববন্ধন হয়েছে। আজ শুক্রবার দুপুরে ব্যানারে কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে মহাসড়কে এই মানববন্ধন করা হয়। জামায়াতে ইসলামীর উপজেলা শাখা এই আয়োজন করে।
মানববন্ধনে প্রধান অতিথি কক্সবাজার শহর জামায়াতের আমির আব্দুল্লাহ আল ফারুক বলেন, দেশের প্রধান পর্যটন এলাকা কক্সবাজার। প্রতিবছর সারা দেশের লাখ লাখ পর্যটক বেড়াতে আসেন। কিন্তু চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রতিদিনই দুর্ঘটনা ও প্রাণহানি ঘটছে। মহাসড়কটিতে ঈদের ছুটিতে দুই দিনে দুর্ঘটনায় ১১ জন নিহত হন। তাই কক্সবাজার পর্যটক খাতকে শক্তিশালী করতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নতি করতে হবে। এতে যেমন সরু সড়কে দুর্ঘটনা কমবে, তেমনি পর্যটন খাতে আমূল পরিবর্তন হবে।
জামায়াতের চকরিয়া উপজেলা শাখার আমির আবুল বশরের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি অধ্যাপক ছৈয়দ করিমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন হারবাং ইউনিয়ন জামায়াতের আমির শেখ আহমদ, হারবাংয়ের সাবেক ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন আহমদ বাবর, জায়েদুল ইসলাম জুনাইদ সিকদার, গোলাম হাসিব মোস্তফা সাকি, বাবুল আহমদ ও রুহুল কাদের প্রমুখ।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে