৬ দিন বন্ধ থাকার পর কক্সবাজার-ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার রাত ৮টায় কক্সবাজার আইকনিক রেলস্টেশন থেকে আন্তনগর ‘পর্যটক এক্সপ্রেস’ ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এর আগে গতকাল সোমবার কক্সবাজার-চট্টগ্রাম রুটে ‘কক্সবাজার স্পেশাল’ ট্রেন চলাচল শুরু হয়েছে।
রেলওয়ের সূত্রমতে, চলতি বন্যায় ফেনী অঞ্চলে রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় গত বৃহস্পতিবার থেকে কক্সবাজারের সঙ্গে চট্টগ্রাম–ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আন্তনগরসহ সব ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে ট্রেনলাইন থেকে পানি নেমে যাওয়ায় পুনরায় ট্রেন চলাচল শুরুর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
এ বিষয়ে কক্সবাজার আইকনিক রেলস্টেশন মাস্টার গোলাম রব্বানী আজকের পত্রিকাকে জানান, মঙ্গলবার রাত ৮টায় আন্তনগর ‘পর্যটক এক্সপ্রেস’ট্রেন চলাচল শুরু হলেও ‘কক্সবাজার এক্সপ্রেস’ চলাচলের ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে