কক্সবাজারের টেকনাফের পুরোনো পল্লানপাড়া এলাকায় গতকাল বুধবার রাতে কুয়েত মসজিদের পূর্ব পাশের খোলা জায়গায় একটি গ্রেনেড দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে তাঁরা এসে জায়গাটি ঘিরে রাখে। সেই গ্রেনেডটি আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে স্থানীয় বিদ্যালয়ের মাঠে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের একটি টিম নিষ্ক্রিয় করেছে।
সেনাবাহিনীর বিশেষজ্ঞ দলটি গ্রেনেডটিকে কৌশলে পুরোনো পল্লানপাড়া থেকে সরিয়ে এক কিলোমিটার দূরের একটি বিদ্যালয়ের মাঠে গর্ত খুঁড়ে সেখানে রেখে ধ্বংস করে দেয়।
টেকনাফ থানার ওসি (অপারেশন) আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল বুধবার রাতেই স্থানীয় লোকজনকে মাইকিং করে সতর্ক করা হয়, যাতে গ্রেনেডটির আশপাশে কেউ না যায়। তবে গ্রেনেডটি কীভাবে এসেছে সেটি কেউ জানাতে পারেনি।
টেকনাফ পৌরসভার কাউন্সিলর এনামুল হাসান বলেন, ‘রাতে আমার অফিস উদ্বোধন করার কথা ছিল। কিন্তু তার আগে আমার অফিসের কাছে একটি গ্রেনেডে সন্ধান মিলে। তৎক্ষণাৎ আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়া হয়। তারা এসে বোমাটি ঘিরে রাখে এবং আশপাশে লোকজন চলাচল না করতে অনুরোধ করে। বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল অভিযান ও কৌশলের মাধ্যমে গ্রেনেডটি নিষ্ক্রিয় করেন।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪৩ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে