ব্রাহ্মণবাড়িয়ায় নুসরাত জাহান তিথি নামের ছয় মাস বয়সী এক শিশুসন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাতে বাড়ির পাশের একটি খাল থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ তার বাবা-মাকে আটক করেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ জানায়, জিল্লুর রহমান ও স্বপ্না বেগম দম্পতির সন্তান নুসরাত জাহান তিথি। গতকাল সোমবার সকালে বাচ্চাটি নিখোঁজ উল্লেখ করে স্বপ্না বেগম ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় জিডি করলে পুলিশ তদন্ত শুরু করে। একপর্যায়ে পুলিশ বাড়ির পাশের খাল থেকে শিশুটির লাশ উদ্ধার করে। এ ঘটনায় সন্দেহ হলে পুলিশ শিশুটির মাকে জিজ্ঞাসাবাদ করে। তাতে তিনি নিজের শিশুসন্তানকে হত্যার কথা স্বীকার করেন। তিনি বলেন, রাতে কান্নাকাটি করায় শিশুটির মুখে ওড়না ঢুকিয়ে দেন তিনি। তাতে শিশুটি মারা যায়। পরে স্বামী তাঁকে লাশ খালে ফেলে দিতে বলেন।
এ ব্যাপারে জানতে চাইলে সদর থানার ওসি মো. আসলাম হোসেন আজকের পত্রিকাকে বলেন, ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা ও মা শিশুটিকে হত্যা ও লাশ গুমের পেছনে জড়িত বলে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২০ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে