
রাউজান উপজেলা বিএনপি ও রাউজান পৌরসভা বিএনপির কমিটি বাতিলে জন্য ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীসমর্থিত নেতা-কর্মীরা।
আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে পৌর সদরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে তাঁরা বলেন, ২০ জানুয়ারি ঘোষিত রাউজান উপজেলা বিএনপি ও রাউজান পৌরসভা বিএনপির কমিটি আগামী ৭২ ঘণ্টার মধ্যে বাতিল করতে হবে। একই সঙ্গে রাউজান বিএনপির পকেট কমিটি বাতিল করে ত্যাগী নেতা-কর্মীদের নিয়ে সম্মেলন না দিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এসব কর্মসূচি পালনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে এর দায়ভার উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও নির্বাচন পরিচালনার দায়িত্ব থাকা নেতাদের নিতে হবে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল আলম মঞ্জু। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিব উল্লাহ মাস্টার ও বিএনপির নেতা ফিরোজ আহাম্মদ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির নেতা ছৈয়্যদ ওয়াহিদুল আকবর নোমান, পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক কাজী আনিসুজ্জামান সোহেল, সাবেক চেয়ারম্যান দিদারুল আলম, সাবেক চেয়ারম্যান কাজী আবুল বশর, মোজাহের আলম, রমিজ উদ্দিন চৌধুরী, নুরুল আলম, কাজী সরোয়ার মঞ্জু, মোহাম্মদ হারুন, জেলা যুবদলের সাবের সুলতান কাজল, ইউছুপ তালুকদার, মোজাম্মেল হক, শেখ নাজিম উদ্দিন, শাহাজান শাহিল, ছৈয়্যদ মো. তৌহিদুল আলম, এনাম উল্লাহ, আবুল কাসেম রানা, মুছা মিয়া প্রমুখ।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে