ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জীবন নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেন পুলিশ সদস্যরা। পরে পুলিশের এক সদস্য তাকে কাঁধে তুলে থানার দিকে ছুটেন। অবশ্য কিছু পথ যাওয়া পর গাড়িতে করে থানায় নিয়ে আসেন। গতকাল শুক্রবার (২২ মার্চ) ইফতারের আগ মুহূর্তে উপজেলার হরিপুরের একটি জমি থেকে জীবন নামে ওই ব্যক্তিকে এভাবেই ধরে আনে পুলিশ। ছবিটি আজ শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহাগ রানা বলেন, ‘জীবন খুবই ধূর্ত প্রকৃতির। তাকে গ্রেপ্তার করা যাচ্ছিল না। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।’
নাসিরনগর থানা-পুলিশ জানান, জীবনের বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতির মামলা আছে। তিনি মাধবপুর-হরিপুর সড়কে নিয়মিত ডাকাতি করেন। গোপন সংবাদের ভিত্তিতে জীবনের অবস্থান সম্পর্কে জানতে পারে নাসিরনগর থানা-পুলিশ।
নাসিরনগর থানা-পুলিশের এসআই রূপন নাথ, এএসআই কামরুল ইসলাম ও তিন পুলিশ কনস্টেবল হরিপুরে যান। সেখানে গিয়ে দেখেন জীবন তার সঙ্গীদের দিয়ে একটি জমিতে বসে ইয়াবা সেবন করছেন।
তখন পুলিশ সদস্যরা সেখানে সাদা পোশাকে অবস্থান নেন। তখন পুলিশ সদস্যদের পক্ষে গিয়ে জীবন ও তার সঙ্গীদের কাছে পানি চাওয়া হয়। একপর্যায়ে অবস্থা বুঝে জীবনকে গ্রেপ্তার করেন পুলিশ সদস্যরা। পরানো হয় হাতকড়া।
কিন্তু পুলিশ কনস্টেবল রানার হাতে কামড় দিয়ে ও ধস্তাধস্তি করে হাতকড়া নিয়েই দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন পুলিশ সদস্যরা ছুটে গিয়ে আবার তাকে আটক করেন। এরপর এএসআই মো. কামরুল ইসলাম তাকে কাঁধে তুলে নেন। পরে তাকে নাসিরনগর থানায় নিয়ে আসা হয়।
নাসিরনগর থানা এএসআই মো. কামরুল ইসলাম বলেন, ‘জীবন খুবই ধূর্ত। তিনি পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে তাকে বাধ্য হয়ে কাঁধে তুলে নিয়ে আসা হয়।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৭ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে