ফেনীর ছাগলনাইয়ায় পল্লী বিদ্যুৎ অফিসে হামলা ও ভাঙচুর মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার মামলার পর উপজেলার পশ্চিম ছাগলনাইয়া গ্রাম থেকে রাকিবুল হাসান শুভ (২৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিগত বেশ কিছুদিন ধরে ছাগলনাইয়া পৌর শহরসহ পুরো উপজেলায় ভয়াবহ লোডশেডিং চলছে। ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২০ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় বাসা বাড়ি ও মসজিদে পানির সংকট দেখা দেয়। ইফতার, তারাবি, সাহরি ও নামাজের সময় বিদ্যুৎ না থাকায় ভোগান্তি পড়েন এলাকাবাসী। কিন্তু সংশ্লিষ্ট বিভাগের এ নিয়ে কোনো উদ্যোগ না নেওয়া ক্ষিপ্ত হন এলাকাবাসী।
এরই প্রেক্ষিতে গত রোববার রাত পৌনে ৮টা দিকে মিছিল নিয়ে ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ অফিসে হামলা চালান এলাকাবাসী। পরে ভয়ে বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে যান। পরে ছাগলনাইয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা করে। একপর্যায়ে জনগণ ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কে অবস্থান নিলে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশের হস্তক্ষেপে লোকজন সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এই ঘটনায় ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. জানে আলম বাদী হয়ে গতকাল সোমবার অজ্ঞাতনামা চার শ জনকে আসামি করে মামলা করেন।
ছাগলনাইয়া থানার ওসি সুদ্বীপ রায় বলেন, ‘এ হামলার ঘটনায় অজ্ঞাতনামা চার শ জনকে আসামি করে মামলা হয়েছে। মামলার পর থেকে আসামিদের চিহ্নিত করা ও গ্রেপ্তার করার অভিযান অব্যাহত আছে। এ পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে।’

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
৯ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
১২ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
৪২ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে