
চট্টগ্রামের হাটহাজারীতে ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাত দলের গুলিতে সেনাবাহিনীর এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে হাটহাজারী পৌরসভা বাসস্ট্যান্ডের মেখল রোডের মাথায় গাউছিয়া গ্রোসারিতে এই ডাকাতি হয়। আহত সেনাসদস্যের নাম শহিদুল ইসলাম সায়েম (২৫)।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ওই ব্যবসাপ্রতিষ্ঠানে হিসাবনিকাশ করার সময় মুখোশ পরা চার অস্ত্রধারী দুর্বৃত্ত সেখানে প্রবেশ করে। তারা দোকানদার রাসেদকে জিম্মি করে দুই ক্যাশের টাকা, দামি সিগারেটসহ মালপত্র লুটে নেওয়ার চেষ্টা করে। বাসায় সিসি ক্যামেরার মনিটরে এই দৃশ্য দেখে রাসেদের ছোট ভাই সায়েম দৌড়ে দোকানে আসা মাত্র দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি চালালে তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
দুর্বৃত্তরা পরে পালিয়ে গেলে আশপাশের লোকজন এগিয়ে এসে সায়েমকে উদ্ধার করে স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়। সেখানে তিনি নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।
হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার নাজমুল হোসেন ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে