
নোয়াখালীর হাতিয়ায় বিএনপির সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধাওয়া পাল্টার ঘটনা ঘটেছে। এতে এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। আহত অবস্থায় আব্দুল হান্নান মাসুদসহ এনসিপির তিন কর্মীকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার সন্ধ্যার পর উপজেলার জাহাজমারা বাজারে এ ঘটনা ঘটে। এনসিপির আহত তিন কর্মী হলেন তুহিন, নিরব ও সুমন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির হাতিয়া প্রতিনিধি মো. ইউছুফ জানান, সন্ধ্যার পর তাঁদের পূর্বনির্ধারিত পথসভা ছিল জাহাজমারা বাজারে। সেখানে যথাসময়ে আব্দুল হান্নান মাসউদ বক্তব্য দেওয়া শুরু করেন। এ সময় ৩০-৪০ জনের একটি গ্রুপ এসে আব্দুল হান্নান মাসউদের পথসভায় বাধা দেয়। হান্নানের সঙ্গে থাকা লোকজন তাঁদের ধাওয়া দেয়।

এই ঘটনায় পর দুই পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া হয়। এতে মাথায় ইট লেগে আব্দুল হান্নান মাসুদ আহত হন। এ ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক রাস্তায় বসে অবস্থান কর্মসূচি পালন করছেন দলের নেতা-কর্মীরা। ঘটনার জন্য স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের দায়ী করেন এনসিপির নেতারা।
এ বিষয়ে জাহাজমারা ইউনিয়নের বাসিন্দা ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান বলেন, সন্ধ্যার আগে উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুর রবকে পিটিয়ে আহত করা হয়। এর প্রতিবাদে জাহাজমারা বাজারে একটি প্রতিবাদ মিছিল বের করেন বিএনপির নেতা-কর্মীরা। মিছিলটি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে গেলে আব্দুল হান্নান মাসউদের পথসভার সামনে পড়ে। এতে সামান্য উত্তেজনা দেখা দেয়। এখন পরিস্থিতি স্বাভাবিক।
শেষ খবর পাওয়া পর্যন্ত রাত ৯টায়ও আব্দুল হান্নান মাসউদ তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীদের নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন বলে জানা গেছে।
এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, ‘আমি জাহাজমারার উদ্দেশে রওনা হয়েছি। তবে এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৩ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১৮ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে