
সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) মুজিবুল হকের ভাতিজা তোফায়েল হোসেনকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার শ্রীপুর ইউনিয়নের বুসয়ারা গ্রামের নিজ বাড়ি থেকে চৌদ্দগ্রাম থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবদুল্লাহ এ তথ্য জানিয়েছেন।
মোহাম্মদ আবদুল্লাহ আরও বলেন, তোফায়েলের বিরুদ্ধে চৌদ্দগ্রামে আট বাসযাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায় মামলা রয়েছে। তিনি ওই মামলার ১৫ নম্বর আসামি। এ ছাড়া তিনি কোতোয়ালি থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে আরেকটি মামলার আসামি। মামলা হওয়ার পর থেকে তিনি আত্মগোপনে চলে যান। গতকাল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তোফায়েলকে গ্রেপ্তার করা হয়।
ওসি আবদুল্লাহ আরও বলেন, গ্রেপ্তার তোফায়েল হোসেন থানা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য। আজ বৃহস্পতিবার তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি চৌদ্দগ্রামে জগমোহনপুর এলাকায় ৮ ঘুমন্ত বাসযাত্রীকে পেট্রলবোমা নিক্ষেপ করে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহেরকে প্রধান আসামি এবং বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামি করে তখন একটি মামলা করেন। ৫ আগস্টের সরকার পরিবর্তনের পর গত ১১ সেপ্টেম্বর বাসের পরিচালক মো. আবুল খায়ের বাদী হয়ে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হককে প্রধান আসামি করে ১৯০ জনের বিরুদ্ধে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৫ নম্বর আমলি আদালতে মামলা করেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে