
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ইটবাহী ট্রাক চাপায় সাবরিনা আক্তার মিতু (২২) নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় লোকজন। কিন্তু ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি।
আজ শনিবার দুপুরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সোনাইমুড়ী পৌরসভার রামপুর মোল্লা বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাবরিনা আক্তার মিতু সোনাইমুড়ীর বজরা ইউনিয়নের শীলমুদ গ্রামের মর্তুজা ভূঁইয়ার মেয়ে। তিনি জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৪র্থ বর্ষের ছাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকার উদ্দেশে আল বারাকা বাস কাউন্টার থেকে একটি টিকিট নেয় মিতু। দুপুর সাড়ে ১২টার দিকে নানার বাড়ি রামপুর থেকে বের হয়ে বাস কাউন্টারের উদ্দেশে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক পার হচ্ছিলেন তিনি।
এ সময় কুমিল্লা থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি ইটবোঝাই মিনি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন ট্রাকটি আটক করতে পারলেও পালিয়ে যায় চালক।
সোনাইমুড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহীম খলিল বলেন, ‘আটককৃত ট্রাক ও নিহতের মরদেহ হাইওয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হবে। এ ছাড়া পলাতক ট্রাকচালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২২ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২৬ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে