
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরিত হয়ে এক কিশোর আহত হয়েছে। তার বাঁ পায়ের গোড়ালি বিচ্ছিন্ন এবং ডান পা ও ডান হাতে আঘাত লেগেছে।
আজ শুক্রবার দুপুর ১২টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ফুলতলীতে এ ঘটনা ঘটে। জায়গাটি সীমান্তের ৪৮ নম্বর পিলারের নাফাইঙ্গার শিয়া বা লকেরটাল এলাকার কাছাকাছি শূন্যরেখাতে।
আহত কিশোরের নাম সিরাজুল ইসলাম ওরফে ধলা পুতিয়া (১৫)। সে কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুরাপাড়ার (মলাবিল) নুরুল ইসলামের ছেলে। সিরাজুল ইয়াবা চোরাচালানে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।
দুজন প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে জানান, আজ বেলা সাড়ে ১১টার দিকে দুই কিশোর ও দুই যুবক বাংলাদেশ-মিয়ানমার সীমানা পার হয়ে বেন্ডুলা ইয়াবা হাটে রওনা দেন। পথে শূন্যরেখায় যাওয়ামাত্র দলের প্রথমে থাকা কিশোর সিরাজুলের পা ল্যান্ডমাইনের তার স্পর্শ করে এবং সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। এতে সে আহত হয়। ভয়ে বাকিরা পালিয়ে বাংলাদেশে ফেরত চলে আসেন।
আহত সিরাজুলকে প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা হাসপাতাল এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান স্বজনেরা।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস। এই কর্মকর্তা বলেন, তিনি সদ্য যোগদান করেছেন। এর পর থেকে নানাভাবে ২০টির অধিক সচেতনতামূলক সভা করেছেন। যেন কোনো বাংলাদেশি নাগরিক সীমান্তে না যান। কারণ, সীমান্ত এলাকা এখন ভারি ঝুঁকিতে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১৯ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে