চট্টগ্রামে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে এমএ আজিজ স্টেডিয়ামে আয়োজিত কনসার্ট ঘিরে কড়াকড়ি ব্যবস্থা নিতে যাচ্ছে মহানগর পুলিশ (সিএমপি)। অনুষ্ঠানে মোবাইল ছাড়া অন্য ইলেকট্রনিক ডিভাইস ও ব্যাগ নিয়ে প্রবেশ করা যাবে না এবং ১২ বছরের কম বয়সীদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে।
আজ রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার বিষয়ে জানায় সিএমপি। বিজ্ঞপ্তিতে বলা হয়, নারীরা ১০ ইঞ্চি বাই ৬ ইঞ্চির চেয়ে বড় পার্স নিয়ে প্রবেশ করতে পারবেন না। অনুষ্ঠানস্থল কেন্দ্র করে কোনো সড়ক কিংবা ফুটপাতে প্রতিবন্ধকতা তৈরি করা যাবে না। বাইরের কোনো খাবার বা পানীয় নিয়ে প্রবেশ করা যাবে না।
নির্দেশনায় আরও বলা হয়, দুপুর ১২টায় অনুষ্ঠানস্থলে প্রবেশের জন্য গেট খুলে দেওয়া হবে, একবার প্রবেশ করলে পুনরায় প্রবেশের অনুমতি দেওয়া হবে না। ভেতরে কোনো ধরনের তামাকজাত ও নেশাজাতীয় দ্রব্যসহ প্রবেশ করা যাবে না। ধারণক্ষমতা পূর্ণ হলে প্রবেশ বন্ধ রাখা হবে। এ সময় শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখার স্বার্থে নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করে নগর পুলিশ।
চট্টগ্রাম জেলা প্রশাসন ও সিএমপির সহযোগিতায় সেন্টার অব রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ঢাকার পক্ষ থেকে প্রথমবারের মতো এই জমকালো কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ দিবসের ভাষণ যুবসমাজের মধ্যে অনুপ্রেরণার উদ্যোগ হিসেবে এই আয়োজন। জেলা প্রশাসনের তথ্যে, এই কনসার্টে আর্টসেল, নেমেসিস, চিরকুটসহ বিভিন্ন নামীদামি ব্যান্ড ও শিল্পীরা অংশ নিবে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৮ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৪ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে