কক্সবাজারের উখিয়ায় ইজিবাইকের ধাক্কায় এক রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। আজ বুধবার উখিয়ার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. ইয়াছিন (৭) উপজেলার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৪ ব্লকের নুর হাকিমের ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দুপুরে ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের প্রবেশের সড়কে মো. ইয়াছিন হেঁটে যাচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে সে আহত হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ সময় স্থানীয়রা এগিয়ে গেলে চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।’
ওসি মো. শামীম হোসেন বলেন, পরে খবর পেয়ে রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে। নিহত শিশুর মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছে।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
৭ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
১৮ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৩ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে