
কক্সবাজারের চকরিয়া উপজেলায় একটি মসজিদের উঠানে কালো পলিথিনে মোড়ানো বিস্কুটের কার্টনের ভেতরে মিলেছে এক নবজাতকের মরদেহ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা কেন্দ্রীয় জামে মসজিদে এশার নামাজ পড়তে আসা মুসল্লিদের উঠানে কার্টন দেখে সন্দেহ হলে খোলার পর এক নবজাতের মরদেহ দেখতে পান। খবর পেয়ে চকরিয়া থানার পুলিশ সদস্যরা গিয়ে মরদেহটি উদ্ধার করেন। চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নবজাতকটির বয়স এক দিন হতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে তার শরীরে কোনো আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি।
মুসল্লিরা জানান, মাইজঘোনা কেন্দ্রীয় জামে মসজিদের উঠানে মঙ্গলবার দুপুর থেকে কালো পলিথিন মোড়ানো একটি বিস্কুটের কার্টন পড়ে ছিল। তখন এটা নিয়ে কেউ তেমন মাথা ঘামায়নি। এশার নামাজ পড়তে আসা মুসল্লিরা আবার কার্টনটি দেখেন। তখন সন্দেহ হলে এটা খুলে কাগজে মোড়ানো নবজাতকের মরদেহ আবিষ্কার করেন। সঙ্গে কাফনের কাপড় এবং ২০০ টাকাও পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন চকরিয়া থানার পুলিশকে খবর দেয়।
চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, ‘কার্টনের ভেতরে নবজাতক থাকার খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। এরপর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে স্থানীয় কবরস্থানে নবজাতকের লাশ দাফন করা হয়। তবে কে বা কারা নবজাতকের মরদেহ ফেলে গেছে, তা জানা যায়নি।’

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২৩ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২৬ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে