চাঁদপুরের হাজীগঞ্জে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। আজ সোমবার বেলা দেড়টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের বাকিলা ইউনিয়নের গোগরায় এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরও তিন যাত্রী।
নিহত আবু তাহের মোল্লা (৫৫) ও ছেলে মামুন মোল্লা (২৫) হাজীগঞ্জ উপজেলার গন্দব্যপুর ইউনিয়নের মোল্লাবাড়ির বাসিন্দা।
আহতরা হলেন একই উপজেলার কাশিমপুর গ্রামের কেরামত আলী (৫৮), শাহ আলম (৪০) ও মনির হোসেন (৩০)। তাঁরা বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
নিহতদের স্বজন আল আমিন ও স্থানীয়রা জানায়, ঘটনার সময় বাবা-ছেলেসহ পাঁচজন অটোরিকশা করে চাঁদপুর সদরে সফরমালি গরুর হাট থেকে হাজীগঞ্জে যাচ্ছিলেন। ওই সময় বিপরীত দিক থেকে আসা বালুবাহী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে বাবা-ছেলে নিহত হন। আর আহতদের চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বাকিলা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আমরা নিহত ও আহতদের পরিচয় জানতে পেরেছি। নিহত ও আহতরা সবাই গরুর ব্যবসায়ী। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে।’
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বলেন, প্রচণ্ড বৃষ্টির মধ্যে দুজনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা থানা হেফাজতে আছে। পিকআপের চালক ঘটনার পর পালিয়েছেন। এই ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে বাবা-ছেলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩০ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৬ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে