
চট্টগ্রামে আদালত চত্বরে পুলিশের হেফাজত থেকে হত্যা ও মাদক মামলার দুই আসামি একসঙ্গে পালিয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম আদালতে জেলা কোর্ট পুলিশের হেফাজত থেকে ওই দুই আসামি পালান। বিকেলে আসামিদের হাজতখানা থেকে কারাগারে নেওয়ার উদ্দেশ্যে প্রিজন ভ্যানে তোলার সময় ওই দুই আসামি নিখোঁজের বিষয়টি জানাজানি হয়। এর আগে সকালে আসামিদের চট্টগ্রাম কারাগার থেকে আদালতে আনা হয়।
পলাতক আসামিরা হলেন ইকবাল হোসেন ইমন ও আনোয়ার হোসেন। তাঁদের মধ্যে ইকবাল চলতি বছর চট্টগ্রামের লোহাগাড়া থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি। তিনি ওই থানা এলাকার উত্তর কলাউজান ইউনিয়নের মো. ইউনুসের ছেলে। আনোয়ার নোয়াখালীর বেগমগঞ্জ থানার কামালউদ্দিনের ছেলে। তিনি সীতাকুণ্ড থানায় চলতি বছর দায়ের হওয়া একটি মাদক মামলার আসামি।
আসামি পালানোর বিষয়ে জানতে চট্টগ্রাম জেলার পুলিশ সুপারসহ দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাঁরা কল কেটে দেন। জানা গেছে, ঘটনার পর দুই আসামিকে গ্রেপ্তারের পুলিশ অভিযান শুরু করেছে।
আদালতের জেলা পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, হাজতখানা থেকে আসামিদের কারাগারে নেওয়ার সময় অন্যান্য আসামিদের মতো একটি হাতকড়া দিয়ে ওই দুই আসামির হাত বাধা ছিল। হাতকড়াটি দড়ি দিয়ে বাধা ছিল। দড়ি ধরে এক পুলিশ সদস্য আসামিদের নিয়ে যাচ্ছিলেন। প্রিজনে ভ্যানের সামনে পৌঁছানোর পর দড়ি বাঁধা হাতকড়া খোলা পাওয়া যায়। এরপরই দুই আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি জানাজানি হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন সন্ধ্যা সোয়া ৬টায় আজকের পত্রিকাকে বলেন, ‘এই বিষয়ে আমরা এখনো অবগত নই। কোর্ট হাজতখানা থেকে কারাগারে সব আসামিদের একে একে আনা হচ্ছে। সব আসামি আসার পর মিসিংয়ের বিষয়টি জানা যাবে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৬ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৩ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে