
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী রামুর গর্জনিয়া ইউনিয়নের মরিচ্যাচর মালাকাটা ঘোনায় বিজিবি ও চোরাকারবারিদের মধ্যে গোলাগুলি হয়েছে।
এ সময় এক চোরাকারবারি গুলিবিদ্ধ হয়। পরে বিজিবির চারটি মোটরসাইকেল পুড়িয়ে দেয় চোরাকারবারিরা। তবে বিজিবি ২০ হাজার ইয়াবা ও মিয়ানমার থেকে পাচার করে আনা বিপুল পরিমাণ সিগারেট জব্দ করে। আজ সোমবার ভোরে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ১১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাহল আহমদ নোবেল।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান লে. কর্নেল সাহল আহমদ নোবেল। এ সময় তিনি আজকের পত্রিকাকে জানান, চোরাকারবারিরা এ পথ দিয়ে ইয়াবা পাচার হচ্ছে খবর পেয়ে অভিযানে নামেন। পরে উদ্ধার হয় সিগারেট ও ইয়াবা। এ অভিযানে ছিলেন নেতৃত্ব দেন মেজর আশিক ও মেজর রাফি।
১১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল সাহল আহমেদ এক বিজ্ঞপ্তিতে জানান, আজ সকাল পৌনে ৬টার দিকে বিজিবির টহল দলটি ঘটনাস্থলে উপস্থিত হয়। একপর্যায়ে আনুমানিক ১৫০ থেকে ২০০ জন চোরাকারবারি ও দুষ্কৃতকারী নেজাম ডাকাতের নেতৃত্বে সংঘবদ্ধ হয়ে বিজিবি টহল দলের ওপর গুলি (৫০-৬০টি) করতে করতে অগ্রসর হয়। এ পরিস্থিতিতে আনুমানিক ৬টায় এসএমজি দিয়ে পাল্টা ফায়ার করা হয়। তবে দুষ্কৃতকারীরা পেট্রলবোমা নিক্ষেপ করে চারটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় একজন চোরাকারবারি আহত হয়েছে বলে জানা যায়। এ সময় বিজিবি সদস্যরা বিদেশি ৯৮ কার্টন সিগারেট ও ২০ হাজার ইয়াবা জব্দ করেন।
গর্জনিয়া ইউনিয়ন পরিষদ সদস্য আবুল কাশেম জানান, এ ঘটনাটি তাঁর ওয়ার্ডেই ঘটেছে। তখন তিনি বাড়িতে ছিলেন। চোরাকারবারিরা মিয়ানমার থেকে অবৈধভাবে বিদেশি সিগারেট পাচারকালে অভিযান শুরু করলে গোলাগুলি হয়। এ সময় জব্দ হয় ৮০ লক্ষাধিক টাকার সিগারেট।
স্থানীয় বাসিন্দারা জানান, মূলত আহত নেজাম ডাকাত একজন শ্রমিক। আর যাঁরা বহন করছিলেন তাঁরা সবাই শ্রমিক। তবে তাঁদের তিনজন গডফাদার রয়েছেন।
যাঁদের নাম নিতে তাঁরা ভয় পাচ্ছেন।
এদিকে এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি সীমান্ত ও গর্জনিয়া এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে বিজিবি জানিয়েছে পরিস্থিতি এখন স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৪ ঘণ্টা আগে