
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়েছে। এতে দোকানে নাশতা করতে বসা এক ব্যক্তি ট্রাকের নিচে চাপা পড়ে মারা গেছেন।
আজ শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট কুমিরায় ইলিয়াস পেট্রলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. আবচার আলী (৫৫)। তিনি একটি ট্রাকের চালকের সহকারী ছিলেন। তাঁর বাড়ি চট্টগ্রামের চন্দনাইশে।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকামুখী ডাম্প ট্রাকটি মহাসড়কের ছোট কুমিরা এলাকা অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের চায়ের দোকানে ঢুকে যায়। এ সময় দোকানে থাকা আবচার ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন আজকের পত্রিকাকে জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি ঘটনাস্থল থেকে সরিয়ে থানায় এনে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৩৯ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে