
চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেলের পেছনে প্রাইভেটকার ধাক্কা দেওয়ায় মো. নাঈম ভূঁইয়া (২২) নামের এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ছোট কমলদহ এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাঈম ভূঁইয়া মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নের বারৈয়ারহাট এলাকার মহিউদ্দিন স্বপনের ছেলে। তিনি বারৈয়ারহাট কলেজের শিক্ষার্থী। দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আব্দুল হাকিম আজাদ।
প্রত্যক্ষদর্শীর বরাতে হাইওয়ে পুলিশ জানায়, গতকাল রাতে কমলদহ বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নাঈম ভূঁইয়া। এ সময় ছোট কমলদহ এলাকায় এলে পেছন থেকে একটি প্রাইভেটকার সজোর ধাক্কা দেয় মোটরসাইকেলটিকে। এতে মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে গিয়ে নাঈম ও তাঁর সঙ্গে থাকা এক যুবক গুরুতর আহত হন। তাঁদেরকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আব্দুল হাকিম আজাদ বলেন, দুর্ঘটনা পরবর্তীতে প্রাইভেটকার পালিয়ে যাওয়ায় জব্দ করা যায়নি। মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি সরিয়ে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ শুক্রবার ভোরে নিহত শিক্ষার্থীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১৮ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে