
‘ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে, সেবা ও সুযোগ প্রান্তজনে’ এই স্লোগানকে ধারণ করে চলতি ২০২১-২২ অর্থ বছরে দেশের ১৫০ উপজেলায় যোগ্য শতভাগ ব্যক্তিকে ভাতা প্রদান করছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর। এই ধারাবাহিকতায় দারিদ্র্যপ্রবণ খাগড়াছড়ির রামগড় উপজেলায়ও প্রতিবন্ধী, বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতাদের ২০২১-২২ অর্থবছরে শতভাগ ভাতার আওতায় নিয়ে আসা হয়েছে।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রমতে, রামগড় উপজেলার ২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় জনপ্রতি মাসিক ৫০০ টাকা হারে ২ হাজার ৫৬ জন বয়স্ক পুরুষ ও নারীকে বয়স্ক ভাতা দেওয়া হয় ১১ লাখ ২৮ হাজার টাকা, জনপ্রতি মাসিক ৫০০ টাকা হারে ১ হাজার ৮ শত ৩৩ জন নারীকে বিধবা ভাতা দেওয়া হয় ৯ লক্ষ ১৬ হাজার ৫০০ টাকা এবং জনপ্রতি মাসিক ৭৫০ টাকা হারে ১ হাজার ১ শত ৪২ জন ব্যক্তিকে প্রতিবন্ধী ভাতা দেওয়া হয় ৮ লাখ ৫৬ হাজার ৫০০ টাকা।
উপজেলায় সর্বমোট ৫ হাজার ২ শত ৩১ জন উপকারভোগীকে মাসিক দেওয়া হচ্ছে ২৯ লাখ ১ হাজার টাকা। চলতি বছরের গত ৩১ অক্টোবরের মধ্যে এজেন্ট ব্যাংক/মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডারের (নগদ/বিকাশ) মাধ্যমে হিসাব খুলে ২০২১-২০২২ অর্থবছরে উপজেলার শতভাগ ভাতাভোগীদের প্রাপ্ত তিন মাসের ভাতা বিতরণ করা হয়।
নিয়মিত বিধবা ভাতা পেয়ে খুশি খুশি ছকিনা আক্তার বলেন, 'কোনো ঝামেলাই ছাড়া প্রতি মাসে ঘরে বসেই বিকাশে ভাতা পেয়ে যাচ্ছেন। আগে ভাতার জন্য দুর্ভোগ পোহাতে হতো। নিয়মিত ভাতা পেয়ে তিনি খুব আনন্দিত।'
এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজিজুর রহমান আঞ্জুম বলেন, 'চলতি অর্থবছরে অনলাইনে সফল ভাবে আবেদন করা সকলকে ভাতার আওতায় নিয়ে আসা হয়েছে। যদি কেউ বাদ পড়ে থাকেন বা নতুন করে ভাতা পাওয়ার উপযুক্ত হন তাহলে তারা উপজেলা সমাজসেবা কার্যালয়ে এসে যোগাযোগ করলে নিয়ম অনুযায়ী পরবর্তীতে ভাতাপ্রাপ্ত হবেন। এরইমধ্যে রামগড় উপজেলায় প্রতিবন্ধী, বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতারা শতভাগ ভাতার আওতায় এসেছে।'
রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী বলেন, 'রামগড় উপজেলা শতভাগ ভাতা কার্যক্রমের পাশাপাশি সমাজসেবা কার্যালয় হতে সরকারিভাবে অসচ্ছল অসুস্থ ব্যক্তিদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তাও প্রদান করা হচ্ছে। এটা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় সম্ভব হয়েছে। আওয়ামী লীগ সরকারের ধারাবাহিক উন্নয়নে অচিরেই রামগড় একটি মডেল উপজেলায় রূপান্তরিত হবে।'

শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১২ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
৩ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩ ঘণ্টা আগে