
চট্টগ্রামে হাটহাজারীর পশ্চিম কুয়াইশ এলাকায় যুবলীগের কর্মী মাসুদ কায়সারকে গুলি করে হত্যার মামলায় শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ বেগম নাজমুন নাহার শুনানি শেষে এই আদেশ দেন।
গত বছরের ২৮ আগস্ট চট্টগ্রাম নগরীর অক্সিজেন-কুয়াইশ সড়কে রিকশায় বাসায় ফেরার পথে স্থানীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আনিস ও যুবলীগের কর্মী মাসুদ কায়সারের ওপর হামলা চালায় মোটরসাইকেলে করে আসা অস্ত্রধারী সন্ত্রাসীরা। সেখানে তারা আনিসকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। এরপর বায়েজিদ থানার শিকারপুরে মাসুদকে পেয়ে সেখানে তাঁকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। জোড়া খুনের এ ঘটনায় বায়েজিদ ও হাটহাজারী থানায় পৃথক দুটি মামলা করা হয় নিহতদের পরিবারের পক্ষ থেকে। হাটহাজারী থানায় হওয়া হত্যা মামলায় সাজ্জাদসহ চারজনের নামোল্লেখ করে ও অজ্ঞাতনামা দুজকে আসামি করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) হাবিবুর রহমান বলেন, আসামি সাজ্জাদকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন হাটহাজারী থানার হত্যা মামলাটির তদন্ত কর্মকর্তা। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ বিদেশে পলাতক ‘শিবির ক্যাডার’ হিসেবে পরিচিত এইট মার্ডারের মাধ্যমে আলোচিত আরেক সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের অনুসারী। গত বছরের আগস্টে গণ-অভ্যুত্থানের পর চট্টগ্রামের বায়েজিদ ও হাটহাজারী থানা এলাকায় আতঙ্ক হয়ে ওঠেন ছোট সাজ্জাদ।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে