
বন্যার্তদের মধ্যে সরকারি ত্রাণ বিতরণ করতে গিয়ে কক্সবাজারের চকরিয়ায় নৌকা প্রতীকে ভোট চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।
প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়ে প্রতিমন্ত্রী জনগণের কাছে জানতে চান, ‘আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনারা চান? এ সময় জনগণ হ্যাঁ সূচক উত্তর দেন। মানুষের ভাগ্যোন্নয়ন ও উন্নয়ন ধরে রাখতে হলে আগামী নির্বাচন আবারও নৌকা প্রতীকে ভোট দিতে হবে।’ তিনি জনগণের কাছে সরকারের উন্নয়নের কথা তুলে ধরেন।
আজ শুক্রবার চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের পুলেরছড়া বন্যাদুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘চকরিয়ায় ভবিষ্যতে যাতে আর বন্যা না হয়, সে জন্য মাতামুহুরি নদী খনন ও দুই পাড়ে টেকসই বাঁধ নির্মাণ করা হবে। এখানকার পুরো ক্ষয়ক্ষতির চিত্র পাওয়ার পর আন্তমন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে কক্সবাজারের জন্য বরাদ্দ আরও বাড়ানো হবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেন, ‘মাছ ধরার জন্য অনেকে স্লুইসগেট গেটে পানি আটকে রাখে, এটা জানার পর ডিসিকে জানিয়ে দিয়েছি, তারপর সব খুলে দেওয়া হয়েছে।’ কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ
মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম, সংসদ সদস্য জাফর আলম, আশেক উল্লাহ রফিক, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী প্রমুখ।
পরে প্রতিমন্ত্রী চকরিয়া ও পেকুয়া উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
৮ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
১৯ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৫ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে