পটিয়া প্রেসক্লাবের দীর্ঘ দিনের বিরোধের অবসান ঘটিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাব হলে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নেতৃবৃন্দের মধ্যস্থতায় এক সমঝোতা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় হারুনুর রশিদ ছিদ্দিকীকে সভাপতি ও আবদুল হাকিম রানাকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়।
এতে কার্যকরী সভাপতি নুরুল ইসলাম, সিনিয়র সহসভাপতি আবদুর রাজ্জাক, সহসভাপতি এটিএম তোহা, যুগ্ম সম্পাদক সেলিম চৌধুরী, অর্থ সম্পাদক বিকাশ চৌধুরী, প্রচার সম্পাদক শফিউল আজম, দপ্তর সম্পাদক রবিউল আলম ছোটন, সদস্য যথাক্রমে এসএম একে জাহাঙ্গীর, নুর হোসেন, আবেদুজ্জামান আমিরী, আহমদ উল্লাহ, কামরুল ইসলাম, ফারুকুর রহমান বিঞ্জুকে সদস্য করে ১৫ সদস্য বিশিষ্ট এ কার্যকরী কমিটি গঠন করা হয়।
সমঝোতা সভায় বক্তব্য রাখেন, বিএফইউজে বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, বর্তমান সহসভাপতি শহীদুল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, বিএফইউজ বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির সদস্য প্রনব বড়ুয়া অর্নব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি আনিন্দ্য টিটু চট্টগ্রাম প্রেসক্লাব সমাজ কল্যাণ ও আপ্যায়ন সম্পাদক আইযুব আলী, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নেতা রাজেশ চক্রবর্তী। সবশেষে নবনির্বাচিত সভাপতি হারুনুর রশীদ সিদ্দিকী সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা এ কমিটি গঠন প্রক্রিয়ায় অবদান রাখায় বিএফইউজে ও চট্টগ্রাম প্রেস ক্লাব এবং সিইউজে নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে