
চট্টগ্রামে রোডমার্চ শেষে ফেরার পথে খাগড়াছড়ি বিএনপির নেতা-কর্মীদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাতে ফটিকছড়ি বাজারে এ ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন বলে স্থানীয় নেতারা জানান।
জেলা বিএনপির সম্পাদক এম এন আবছার আজকের পত্রিকাকে বলেন, চট্টগ্রামে রোডমার্চ শেষে সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়ার নেতৃত্বে নেতা কর্মীরা খাগড়াছড়িতে ফিরছিল। নেতা কর্মীদের গাড়িবহরটি ফটিকছড়ি বাজার পার হওয়ার পর ব্রিজের দুই পাশ থেকে সন্ত্রাসীরা এলোপাতাড়ি ইট, পাথর ও বোতল নিক্ষেপ করে। এতে অন্তত ২০ জন আহত হন।
তিনি আরও বলেন, আহতদের মধ্যে গুইমারা উপজেলা মহিলা দলের সহসভাপতি জোসনা বেগম ও মানিকছড়ি উপজেলা বিএনপির উপদেষ্টা আলী নুরসহ আটজনকে প্রথমে মানিকছড়ি হাসপাতালে ভর্তি করা হয়। পরে গুরুতর আহতএকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পাঁচজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন- মানিকছড়ির তিনটহরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের অর্থ সম্পাদক সাদ্দাম হোসেন, মানিকছড়ি গিরী মৈত্রী কলেজ ছাত্রদলের সদস্য আমির হোসেন, মহালছড়ির মাইসছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, মাটিরাঙ্গার তবলছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য মো. ইলিয়াস, মহালছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. খোকন মিয়া।
এদিকে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া এ হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪৪ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে