
রাঙামাটির রাজস্থলীতে চাঁদের গাড়ি খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও এক জন। আজ শনিবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, সড়ক দুর্ঘটনায় ২ জন মারা গেছেন। হতাহতদের উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেলার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার বিলাইছড়ি ও রাজস্থলীর সীমান্ত সড়কের গবাছড়া এলাকায় একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও ১ জন আহত হন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
নিহতরা হলেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মিনহাজুল করিম (২০) এবং হাটাজারী উপজেলার মোহাম্মদ নাঈম (২৩)। গুরুতর আহতদের মধ্যে মোহাম্মদ শাহিন নামের একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর গ্রামে।
স্থানীয়রা বলেন, সীমান্ত সড়কের কাজ শেষ করে চাঁদের গাড়িটি রাজস্থলীর উদ্দেশে যাচ্ছিল। গবাছড়া নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায় গাড়িটি। এ সময় ঘটনাস্থলেই গাড়িতে থাকা ২ জন মারা যান।
রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত ডা. বুলবুল আহম্মদ বলেন, সন্ধ্যায় ইফতারের পর হাসপাতালে দুর্ঘটনা কবলিত এলাকা হতে ৩ জনকে আনা হলে ২ জনকে মৃত পাওয়া যায়। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
৫ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
৯ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
৩৯ মিনিট আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে