চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকায় পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় চারজনের মৃত্যুর খবর দিয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় আরও অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে আকবরশাহ থানা এলাকার বরিশালঘোনায় এবং রাত ৩টার দিকে ফয়’স লেকের বিজয়নগর এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটে।
এ বিষয়ে আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উদ্দিন আকবর আজকের পত্রিকাকে বলেন, পৃথক পাহাড়ধসে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়ে চমেক হাসপাতালে ভর্তি আছেন।
পাহাড়ধসে নিহতরা হলেন শাহিনুর আক্তার (৩২), মাইনুল আক্তার (২৪), লিটন (২৩) ও ইমন (১৪)।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার জানান, রাত ১টার দিকে এক নম্বর ঝিলের বরিশালঘোনা এলাকায় পাহাড়ধসের সংবাদ পেয়ে একটি দল ঘটনাস্থলে যায়। সেখানে পাঁচজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়।
ফারুক হোসেন সিকদার বলেন, পরে রাত ৩টার দিকে আকবরশাহ থানার ফয়’স লেকের লেকসিটি বিজয়নগর এলাকায় আরও একটি পাহাড়ধসের ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে লিটন ও ইমন নামে দুজনের মরদেহ উদ্ধার করা হয়।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, শাহিনুর ও মাইনুল আক্তার নামে দুজনকে মৃত ঘোষণা করেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে