সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন বাংলাদেশি মোহাম্মদ ইকবাল হোসেন (৪০)। ঘটনার দুই মাস ১০ দিন পর শুক্রবার (২৮ জুন) সকাল ৭টায় দুবাইয়ের সৌদি–জার্মান হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ইকবাল রাউজান পৌরসভার সুলতানপুর ইউনিয়নের কাজীপাড়া গ্রামের মোহাম্মদ সুলতান মেম্বারের ছেলে। ইকবালের বড় ভাই মোহাম্মদ টিপু তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
দুবাইয়ে থাকা ইকবালের বন্ধু আলমগীর আল ইসলাম বলেন, গত ১৮ এপ্রিল ঈদুল ফিতরের ছুটিতে বন্ধুদের সঙ্গে বেড়াতে যান ইকবাল। এ সময় দুবাইয়ের আল মারসা স্ট্রিটের মারিনা মলের সামনে সড়ক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত নিয়ে কোমায় চলে যান তিনি। এরপর থেকে আইসিইউতে ছিলেন। শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টায় তাঁর মৃত্যু হয়।
আলমগীর আরও জানান, আবুধাবির হামেদ সেন্টারে ইকবালের একটি ইলেকট্রনিকস ও কম্পিউটার গেমসের দোকান ছিল। করোনাকালে সেটি বন্ধ হয়ে যাওয়ার তিনি চাকরি শুরু করেন। বর্তমানে তাঁর লাশ দুবাইয়ের সৌদি জার্মান হাসপাতালের হিমঘরে রয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দেশে নেওয়া হবে। ইকবালের তিন বছরের শিশুপুত্র ও স্ত্রী রয়েছেন। তাঁর স্ত্রী সন্তানসম্ভবা বলেও জানা গেছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে