সংবাদ সংগ্রহের সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে সাংবাদিক শাহরিয়াজ মোহাম্মদের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগের ১১ জনের নামে মামলা হয়েছে। আজ বুধবার ভুক্তভোগী বাদী হয়ে হাটহাজারী থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১০ / ১৫ জনকে আসামি করা হয়েছে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. নুরুল আলম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মামলাটি কোর্টে প্রেরণ করা হয়েছে। নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে মামলার তদন্ত হবে।’
আসামিরা হলেন–আইন বিভাগের শিক্ষার্থী খালেদ মাসুদ, বাংলা বিভাগের আকিব জাভেদ, অর্থনীতি বিভাগের এম ফয়সাল প্রকাশ ফয়সাল সরকার, সমাজতত্ত্ব বিভাগের হাসান মাহমুদ, ইতিহাস বিভাগের সৌরভ ভূঁইয়া, আইন বিভাগের ইয়াছিন আরফাত, সমাজতত্ত্ব বিভাগের তানভির আলম তুষার, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মামুন মিয়া, ইতিহাস বিভাগের অনুপ সরকার আকাশ, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাহিন রুবেল ও অর্থনীতি বিভাগের ইসহাক আলম ফরহাদ। তারা শাখা ছাত্রলীগের বিভিন্ন উপগ্রুপের নেতা কর্মী।
এর আগে গত ১৯ জুলাই রাতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় মারধরের শিকার হন সাংবাদিক শাহরিয়াজ। হামলাকারীরা তার পেছন দিয়ে এসে মুখে ও মাথায় কাপড় পেঁচিয়ে উপর্যুপরি মারধর করেন। পরে ঘটনাস্থলে থাকা অন্য সাংবাদিকেরা আহত অবস্থায় শাহরিয়াজকে উদ্ধার করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে চিকিৎসা করান।
বাদী শাহরিয়াজ মোহাম্মদ আজকের পত্রিকাকে বলেন, ‘দেশের বিরাজমান পরিস্থিতিতে প্রশাসন হল বন্ধ ঘোষণা করার পরও ছাত্রলীগের নেতা কর্মীরা হলে অবস্থান করছিল। এ বিষয়ে খোঁজখবর নিয়ে সংবাদ প্রকাশের প্রস্তুতি নিচ্ছিলাম। সে কারণে তারা ক্ষিপ্ত হয়ে আমার ওপর হামলা করে।’
তিনি বলেন, ‘তারা পেছন দিক থেকে এসে মাথায় ও মুখে কাপড় পেঁচিয়ে আমাকে মারধর করেছে। এ ঘটনায় আমি থানায় একটি মামলা দায়ের করেছি। আমার সঙ্গে ঘটে যাওয়া এ ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৪৩ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে