
কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযান চালিয়ে ২ লাখ ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড ও র্যাব। এ ঘটনায় সাত রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ বুধবার ভোররাতে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপসংলগ্ন নাফ নদীর মোহনায় অভিযানটি চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ইয়াসিন, মো. মোস্তফা, মো. ইলিয়াছ, দীন মোহাম্মদ, মো. সাবের, মো. জাকারিয়া ও আব্দুর রহমান। তাঁরা উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয়শিবিরের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।
কোস্ট গার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম উল হক এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে কোস্ট গার্ড ও র্যাব ভোররাতে নাফ নদীর মোহনায় যৌথ অভিযান চালায়। অভিযানকারী দলের সদস্যরা একপর্যায়ে মিয়ানমার থেকে আসা সন্দেহজনক একটি ট্রলারকে থামার সংকেত দেন। এ সময় অভিযান টের পেয়ে মাদক পাচারকারীরা ট্রলারটি দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা চালান। পরে ধাওয়া দিয়ে নৌযানটি আটক করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম বলেন, ট্রলারে থাকা সাত রোহিঙ্গা মাদক পাচারকারীকে অভিযানকারী দল আটক করতে সক্ষম হয়। পরে ট্রলারটি তল্লাশি করে একটি বস্তা জব্দ করা হয়। ওই বস্তায় ২ লাখ ইয়াবা পাওয়া যায়। শেষে আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয় বলে জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২০ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৫ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে