কুমিল্লার চৌদ্দগ্রামে সম্পর্কের জের ধরে এসএসসি পরীক্ষার্থী আতিককে পিটিয়ে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পৌর এলাকার সোনাকাটিয়া গ্রামের জয়নাল আবেদীন ও মো. হোসেন।
র্যাব-১১ কুমিল্লার অধিনায়ক মাহমুদুল হাসান ও চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব ও পুলিশ জানায়, ৩ ফেব্রুয়ারি রাতে চৌদ্দগ্রাম পৌরসভার সোনাকাটিয়া গ্রামে পূর্বশত্রুতার জেরে এসএসসি পরীক্ষার্থী মো. আতিক খুন হয়। আতিকের এক বন্ধুর সঙ্গে একটি মেয়ের সম্পর্ক ছিল। গত অক্টোবরে ওই তরুণ-তরুণী পালিয়ে বিয়ে করে। পরে মেয়ের মা আতিকের বন্ধুসহ ১০ জনকে আসামি করে থানায় একটি অপহরণ মামলা করেন। এ মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে আদালতের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করে। এ নিয়ে দুই পরিবারের মধ্যে উত্তেজনা চলছিল। এর জেরে কয়েকজন ঘটনার দিন রাতে এসএসসি পরীক্ষার্থী আতিককে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জখম করে পালিয়ে যায়। পরে হাসপাতালে মারা যায় আতিক।
এ ঘটনায় আতিকের বাবা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। হত্যাকাণ্ডটি চাঞ্চল্যকর হওয়ায় র্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় চট্টগ্রামের এ কে খান বাসস্ট্যান্ড থেকে জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করে। এরপর অভিযান চালিয়ে মো. হোসেনকে গ্রেপ্তার করে থানা পুলিশ।
চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ ও র্যাব অভিযান চালিয়ে জয়নাল আবেদীন ও হোসেনকে গ্রেপ্তার করেছে। তাঁরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ঘটনায় জড়িত বলে স্বীকার করেছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৪ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২১ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৩৮ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে