
কুমিল্লার তিতাসে অজ্ঞাত এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেলে উপজেলার জিয়ারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। তিনি বলেন, ‘পচা-গলা লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. বিল্লাল মোল্লা বলেন, ‘পরিত্যক্ত মৎস্য প্রজেক্টে অজ্ঞাত ব্যক্তির লাশ ভাসতে থাকার খবর পেয়ে থানায় খবর দিই। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।’
ইউপি আরও বলেন, লাশ পচে বুকের পাঁজরের হাড়গোড় দেখা যাচ্ছে। লাশের পরিচয় জানা যায়নি। লাশের পরনে থাকা প্যান্ট দেখে ধারণা করা হচ্ছে, এটা ২৫-৩০ বছরের কোনো যুবকের লাশ হবে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৪ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২২ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৩৯ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে