
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের হাজাছড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছে সেনাবাহিনীর ৬ বেঙ্গল বাগাইহাট জোন।
শনিবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে বাগাইহাট সেনা জোনের জোন কমান্ডার লে. কর্নেল মুনতাসীর রহমান চৌধুরীর, পিএসসির নির্দেশে এই অভিযান চালায় বাগাইহাট জোনের আওতাধীন শহীদ লে. মুসফিক আর্মি ক্যাম্পের একটি সেনা টহল দল। এ সময় হাজাছড়া এলাকায় ৪ হাজার রাষ্ট্রবিরোধী, উসকানিমূলক পোস্টার, ২০টি বড় ডিজিটাল ব্যানার ও একটি নম্বরবিহীন অবৈধ মোটরসাইকেলসহ ইউপিডিএফ, প্রসীত দলের দুই সক্রিয় সদস্য পাভেল চাকমা (২৫) ও খোকন চাকমাকে (২৭) আটক করা হয়।
পরে আটক দুজন জানান, তাঁরা ইউপিডিএফ প্রসীত দলের সক্রিয় সদস্য। ইউপিডিএফ প্রসীত দলের ২৩তম বর্ষপূর্তি উপলক্ষে তাঁরা এসব রাষ্ট্রবিরোধী, উসকানিমূলক পোস্টার ও ব্যানার টাঙানোর কাজ করছিলেন। জিজ্ঞাসাবাদ শেষে রাতেই দুজনকে সাজেক থানায় হস্তান্তর করা হয়েছে।
সাজেক থানার ওসি নুরুল আনোয়ার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
৪২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে